বন্যার জল ধীরে ধীরে নামলেও জল যন্ত্রণা থেকে রেহাই মিলছে না আমতা উদয়নারায়নপুরের বাসিন্দাদের - The News Lion

বন্যার জল ধীরে ধীরে নামলেও জল যন্ত্রণা থেকে রেহাই মিলছে না আমতা উদয়নারায়নপুরের বাসিন্দাদের

 


দি নিউজ লায়ন;  বন্যার জল ধীরে ধীরে নামলেও জল যন্ত্রণা থেকে এখনই রেহাই মিলছে না আমতা উদয়নারায়নপুরের বাসিন্দাদের। উদয়নারায়ণপুরে নতুন করে কোন গ্রাম প্লাবিত না হলেও আমতা ২ নং ব্লকের ১০ টি গ্রাম পঞ্চায়েত এখনো প্লাবিত। অন্তর বিধায়ক সুকান্ত পাল জানান উদয়নারায়ণপুরের জল নামতে থাকায় আমতা ২ নং ব্লকের ৫টি গ্রাম পঞ্চায়েতের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যদিও প্রশাসনের আশা যদি ডিভিসি নতুন করে জল না ছাড়ে এবং নতুন করে বৃষ্টিপাত না হয় তাহলে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে।


ডিভিসির ছাড়া জলে প্রথমে প্লাবিত হয়েছিল উদয়নারায়নপুর। ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েতের ৫৯ টি মৌজা প্লাবিত হলেও বর্তমানে ১০ টি গ্রাম পঞ্চায়েতের ২০ টি মৌজা প্লাবিত হয়েছে। এদিকে উদয়নারায়ণপুরের বিভিন্ন এলাকা থেকে জল আসতে আসতে নামতে থাকায় মানুষ ত্রাণ শিবির থেকে বাড়ি ফিরতে শুরু করেছে। অপরদিকে আমতা ২ নং ব্লকের দ্বীপাঞ্চল ভাটোরা ঘোড়াবেড়িয়া এলাকায় পরিস্থিতি সামান্য উন্নতি হয়েছে।


 এখানকার রাস্তা ঘাটের জল অনেকটাই কমেছে। যদিও এখনই জল যন্ত্রণা থেকে রেহাই মিলছে না এইসব এলাকার বাসিন্দাদের। অন্যদিকে ব্লকের তাজপুর গাজীপুর ঝামটিয়া ঝিকিরা ও নওপাড়া এলাকার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন জায়গা জলমগ্ন থাকায় নৌকার পাশাপাশি কলার ভেলায় চেপে মানুষকে যাতায়াত করতে হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। প্রশাসন সূত্রে খবর জল ধীরে ধীরে নামছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.