বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় দায়িত্বভার গ্রহণ করলেন সদ্য ঘোষিত দুই জেলা সভাপতি - The News Lion

বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় দায়িত্বভার গ্রহণ করলেন সদ্য ঘোষিত দুই জেলা সভাপতি

 


দি নিউজ লায়নঃ  তৃনমুলের বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় দায়িত্বভার গ্রহণ করলেন সদ্য ঘোষিত দুই জেলা সভাপতি । আজ তৃনমূলের বাঁকুড়া জেলা সদর কার্যালয় তৃনমূল ভবনে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দায়িত্বভার নিজেদের কাঁধে তুলে নেন বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অলোক মুখোপাধ্যায় । এদিন দলের তরফে দুই জেলা সভাপতির পাশাপাশি সম্বর্ধনা দেওয়া হয় তালডাংরা বিধানসভার নব নির্বাচিত তৃনমূল বিধায়ক অরুপ চক্রবর্তীকেও । 


উপস্থিত ছিলেন বাঁকুড়া ও বিষ্ণুপুর পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান যথাক্রমে অলোকা সেন মজুমদার ও অর্চিতা বিদ । দুই জেলা সভাপতির দায়িত্বভার গ্রহণ নিয়ে এদিন সকাল থেকেই তৃনমূলের নেতা কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো । জেলার বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে তৃনমূল কর্মী সমর্থকরা বাঁকুড়া শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম হলে এসে উপস্থিত হন । সেখান থেকে দুই সাংগঠনিক জেলা সভাপতিকে নিয়ে মিছিল করে তৃনমূল ভবনে যান তৃনমূলের নেতা কর্মীরা । সেখানেই তাঁদের সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি দলের দায়িত্বভার কাঁধে তুলে দেওয়া হয় ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.