পশ্চিমবঙ্গে মার্ক্স , লেনিন এর মূর্তি ভাঙা হয় না , ত্রিপুরায় হয়, মানস ভূঁইয়া
দি নিউজ লায়নঃ ত্রিপুরায় যেভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ তৃণমূল নেতা কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে এর প্রতিবাদে ত্রিপুরায় ৩৫৬ ধারা জারির দাবিতে তৃণমূল কংগ্রেসের আন্দোলন জারি রাখবে বলে জানালেন রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভূঁইয়া ।
ত্রিপুরার ঘটনার প্রতিবাদে বুধবার মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির নিচে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস।ওই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিধায়ক অজিত মাইতি , রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া ,জেলার তৃণমূল কংগ্রেসের বিধায়করা সহ দলের নেতৃত্বরা।
রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া জানান , একটা অসভ্য , বর্বর , পাশবিক সরকার চলছে ত্রিপুরায় । ভারতবর্ষ গনত্রান্ত্রিক , সার্বভৌমত্ব , বহু দলীয় প্রশাসনিক ব্যবস্থার দেশ ।এখানে ব্যক্তিগত মতামত জানানোর , গনত্রান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে । অথচ ত্রিপুরার বুকে গনত্রন্ত্রের হত্যা হচ্ছে । নরক যন্ত্রনা বয়ে বেড়াতে হচ্ছে বিজেপি বিরোধী মানুষজনকে ।
অত্যাচারিত মানুষের পাশে দাঁড়াতে যাওয়া অভিষেক ব্যানার্জি , জয়া দত্ত , দেবাংশু ভট্টাচার্য্য, কুনাল ব্যানার্জির ,সুদীপ রাহার ওপর যেভাবে হামলা চালানো হয়েছে তা একমাত্র বিজেপি শাসিত রাজ্যেই ঘটে বলে জানিয়ে মানস বাবু বলেন ,বিজেপি শাসিত উত্তরপ্রদেশ , গুজরাট , কর্ণাটক , হিমাচল প্রদেশে কোনো গনত্রন্ত্র নেই।| এর প্রমান তুলে ধরে তিনি বলেন , এসব রাজ্যে বিচার চাইলে পাওয়া যায় না । গুজরাটে বিভিন্ন ধর্মের মানুষের ওপর অত্যাচার চালানো হচ্ছে ।
উত্তরপ্রদেশে পিছিয়ে পড়া সমাজের মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে । এনকাউন্টারের ' নামে বিনা বিচারে মানুষকে মারা হচ্ছে ।মানস বাবু জানান , পশ্চিমবঙ্গে গনত্রন্ত্র আছে ।তাই এখানে মার্ক্স , লেনিনের মূর্তি ভাঙা হয় না । অত্যাচারিত সিপিএম নেতা , কঙ্কাল কাণ্ডের নায়করা রাজনৈতিক কর্মসূচি করতে পারেন।তাঁরা আক্রান্ত হন না । ত্রিপুরায় এসব হয় ।
ত্রিপুরায় অভিষেক ব্যানার্জির ওপর আক্রমনকে তাঁরা যে ভালো ভাবে নেননি তা জানিয়ে মানস বাবু কে বলতে শোনা যায় , ' সাবধান করছি বিপ্লব দেবের সরকারকে । আমরা চুপ করে বসে থাকব না । আন্দোলন আরও জোরদার হবে । আরও বেশি করে ত্রিপুরা যাবেন , আগরতলা যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে তিনি জানান।

Post a Comment