Uttar Pradesh থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করে আনার সময় পথদুর্ঘটনায় মৃত ২, আহত দুই - The News Lion

Uttar Pradesh থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করে আনার সময় পথদুর্ঘটনায় মৃত ২, আহত দুই

 


দি নিউজ লায়নঃ  বৃহস্পতিবার গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বিহারের গয়া জেলার লেম্বুয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় যে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার ইলামবাজার এলাকার এক নাবালিকাকে কয়েকদিন আগে স্থানীয় এক যুবক  নিয়ে পালায়। ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে চন্দ্রকোনা টাউন থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। এরপর চন্দ্রকোনা টাউন থানার পুলিশ ওই যুবকের মোবাইল ফোন এর লোকেশন ট্র্যাগ করে জানতে পারে তারা উত্তরপ্রদেশে রয়েছে।


 এরপর ওই নাবালিকার কাকা বাপি চাপড়া কে সঙ্গে নিয়ে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ উত্তরপ্রদেশ যায়। উত্তর প্রদেশ থেকে নাবালিকাকে উদ্ধার করে নিয়ে ফিরে আসার সময় বিহারের গয়া জেলার  লেম্বুয়া এলাকায় একটি ডাম্পারের সাথে পুলিশের গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে । ওই দুর্ঘটনার ফলে গাড়ির চালক সহ দুই জনের মৃত্য হয়।মৃত দুই জন হলেন গাড়ির চালক তপন বেরা, তার বয়স ৩৫ বছর, তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার নিজামপুর গ্রামে ও নাবালিকার কাকা বাপি চাপড়া তার বয়স ৩০ বছর, তার বাড়ি চন্দ্রকোনা টাউন থানার ইলামবাজার গ্রামে। 


  ওই গাড়িতে গিয়েছিলেন চন্দ্রকোনা টাউন থানার আধিকারিক প্রবীর দেবনাথ ও আরেক একজন পুলিশ কর্মী ।ঘটনাস্থলেই গাড়ি গাড়ি চালক তপন বেরা ও নাবালিকার কাকা বাপি চাপড়া  মারা যায় ।আশঙ্কাজনক অবস্থায় চন্দ্রকোনা টাউন থানার  আধিকারিক প্রবীর দেবনাথ কে ও আরো এক পুলিশকর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে এলাকায় বিষয়টি জানাজানি হলে চন্দ্রকোনার ইলামবাজারে ও দাসপুরের নিজমপুরে শোকের ছায়া নেমে আসে। চন্দ্রকোনা টাউন থানার পুলিশ মৃত দুইজনের  দেহ ফিরিয়ে আনার ও আহত পুলিশকর্মী দুই জনকে পশ্চিম মেদিনীপুর জেলায় ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.