পাচারের আগে বন্দুক এবং 19 রাউন্ড গুলিসহ গ্রেপ্তার 1 - The News Lion

পাচারের আগে বন্দুক এবং 19 রাউন্ড গুলিসহ গ্রেপ্তার 1

 


দি নিউজ লায়নঃ  দিনহাটা থেকে কোচবিহার পাচারের আগে বন্দুক এবং 19 রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম সৌরভ রায় সিংহ। কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান, গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটা থেকে কোচবিহার এ আসার সময় দিনহাটা কোচবিহার রাজ্য সড়কের ওপর বামাল এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। 


বিহারের বেগুসারাই থেকে এই বন্ধ করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক সূত্রে অনুমান। তবে এই বন্ধু কোথায় পাচার করা হচ্ছিলো তা এখনও প্রকাশ্যে আনেনি পুলিশ। কোচবিহার জেলায় দীর্ঘদিন থেকেই বেআইনি অস্ত্র কারখানা হয়ে উঠেছে। নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে প্রচুর বন্দুক গুলি বোমা উদ্ধার হয়েছে কোচবিহার থেকে। পুলিশ সুপার জানান বেআইনি অস্ত্র কারবার পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান লাগাতার চলবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.