কাবুলের প্রতিরক্ষামন্ত্রীর বাড়ি লক্ষ্য করে হামলায় নিহত ৪ জঙ্গি - The News Lion

কাবুলের প্রতিরক্ষামন্ত্রীর বাড়ি লক্ষ্য করে হামলায় নিহত ৪ জঙ্গি

 


দি নিউজ লায়নঃ  কাবুলের প্রতিরক্ষামন্ত্রীর বাসভবন লক্ষ্য করে হামলা চালানোর সময় নিহত চার ‘জঙ্গি’ নিহত হয়েছেন।   সূত্রের খবর, কাবুলের ‘গ্রিন জোন’ খ্যাত শেরাপুর এলাকায় মঙ্গলবার ওই হামলার সময় প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি বাসায় ছিলেন না। তাঁর পরিবার নিরাপদে রয়েছে। ঘটনার পর পরই বিসমিল্লাহ খান মোহাম্মদি এক টুইট বার্তায় নিরাপদে থাকার কথা উল্লেখ করে লিখেছেন, ‘ভয় পেয় না, সব কিছু ঠিক আছে’।  শেরাপুর মূলত অভিজাত এলাকা হিসেবে পরিচিত। আফগানিস্তানের প্রভাবশালী জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা সেখানে পরিবার নিয়ে বসবাস করেন।


 মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণার পর পরই আফগানিস্তানজুড়ে জঙ্গিগোষ্ঠী তালেবানদের লাগাতার হামলা ও একের পর এক গুরুত্বপূর্ণ শহর দখলে নেওয়ার খবরের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।  আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার রাতের ওই ঘটনায় ‘সব হামলাকারীকে হত্যা’ করা হয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই হামলার জন্য তালেবানকেই দায়ী করা হয়েছে। জাতিসংঘ এরই মধ্যে দেশব্যাপী এই লড়াই ও সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে। সেখানে প্রচুর বেসামরিক মানুষ হত্যার শিকার হচ্ছে এবং বাস্তুচ্যুত হয়ে শরণার্থী শিবির কিংবা পাশের দেশে গিয়ে আশ্রয় নিচ্ছে।  


আফগান নিরাপত্তা বাহিনী সূত্রের খবর, চার হামলাকারী নিহত হয়েছে। ইতালিয়ান মেডিকেল চ্যারিটি ইমার্জেন্সি নিশ্চিত করেছে যে, হামলায় আহত ১১ জনকে স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছে।   স্থানীয়রা জানিয়েছেন, রাতে শেরাপুর এলাকা ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে কেঁপে ওঠে। পরে সেখানে কয়েকটি ছোট বিস্ফোরণ ও প্রচণ্ড গুলিবর্ষণের শব্দ শোনা যায়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.