আজ আপনাদের জন্য রইল সহজে ঝিঙে দিয়ে কাজলি মাছের ঝাল রান্নার পদ্ধতি
দি নিউজ লায়নঃ মিঠা জলের মাছ কাজলি। সাধারণত নদী-খাল-বিলে পাওয়া যায়। আজ আমরা জানাব, কীভাবে ঝিঙে দিয়ে কাজলি মাছের ঝাল রান্না করবেন। এতে উপকরণও লাগে কম, রান্নাও হয় দ্রুত। আসুন, আমরা জেনে নিই বাড়িতে সহজে ঝিঙে দিয়ে কাজলি মাছের ঝাল রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. দুই টেবিল চামচ সরষের তেল
২. আধ চা চামচ কালোজিরে
৩. দুটি ঝিঙে
৪. এক চা চামচ হলুদের গুঁড়ো
৫. এক চা চামচ ধনে গুঁড়ো
৬. দেড় টেবিল চামচ কাঁচালঙ্কা
৭. পরিমাণমতো নুন
৮. ৫০০ গ্রাম কাজলি মাছ
৯. চার চা চামচ ময়দা
প্রস্তুত প্রণালি
প্রথমে কাজলি মাছকে ভালো করে ধুয়ে নুন-হলুদ মাখিয়ে নিন। তারপর ওভেন ধরিয়ে সসপ্যান বসান। এরপর সসপ্যান গরম হলে তাতে সরষের তেল দিন। তেল গরম হলে তাতে কালোজিরে ও ঝিঙে দিয়ে ভাজতে থাকুন। অন্য পাত্রে হলুদ ও ধনে গুঁড়ো, কাঁচালঙ্কা ও জল দিয়ে পেস্ট বানিয়ে ঝিঙের মধ্যে ঢেলে দিন। পরিমাণমতো জল দিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ হওয়ার পরে কাজলি মাছ ও একটু গোলানো ময়দা দিয়ে কিছুক্ষণ রেখে পরিবেশন করুন ঝিঙে দিয়ে কাজলি মাছের ঝাল।

Post a Comment