বাংলা ধ্বংসের জন্য তৃণমূল দায়ী তৃণমূল - The News Lion

বাংলা ধ্বংসের জন্য তৃণমূল দায়ী তৃণমূল

 


দি নিউজ লায়নঃ   বাংলা ধ্বংসের জন্য তৃণমূল দায়ী তৃণমূল। শনিবার এমনটাই দাবি করেছেন দিলীপ ঘোষ। এদিন তিনি নাম না করে তৃণমূলের প্রবল সমালোচনা করেন। 


তাঁর কটাক্ষ, যেনতেনপ্রকারেণ ক্ষমতায় থাকা চাই। এদিন তৃণমূলের ৭টি বিধানসভা আসনে উপনির্বাচন নিয়ে কমিশনের দ্বারস্থ হওয়া নিয়েও সমালোচনা করেন দিলীপ ঘোষ। তাঁর কটাক্ষ, তাদের ক্ষমতায় থাকতেই হবে। বাংলা ধ্বসংসের এটাই প্রধান কারণ।  ভোট পরবর্তী হিংসা ভোটের ফল প্রকাশের পর হিংসার ঘটনা নিয়ে হাজার হাজার মামলা হওয়া উচিত ছিল বলে মনে করছেন তিনি। 


তিনি বলেন, তবে আমরা তা করতে পারিনি। ৫০ থেকে ৫৫ জন মানুষ খুন হয়েছেন। পুলিশ মাত্র ১৪টি এফআইআর নিয়েছে। তাঁদের পরিবার ভয়ে অভিযোগ দায়ের করতে পারছেন না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.