Khela Hobe Diwas: ত্রিপুরায় 'খেলা হবে দিবস' পালন - The News Lion

Khela Hobe Diwas: ত্রিপুরায় 'খেলা হবে দিবস' পালন

 


দি নিউজ লায়নঃ  আজ ১৬ আগষ্ট। আজ খেলে ববে দিবস।আজ পশ্চিমবঙ্গ সহ ১৫টি রাজ্যে খেলা হবে দিবস উদযাপন করছে তৃণমূল। দলীয় নেতৃত্বের নির্দেশে ত্রিপুরায়ও পালিত হল 'খেলা হবে দিবস'। সোমবার সকাল সকাল ফুটবল নিয়ে নেমে পড়লেন তৃণমূল সাংসদরা।  এদিন সকালে আগারতলার রাস্তায় মিছিল করেন তৃণমূল সাংসদরা। দলে ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, শান্তনু সেনরা।


 এরপর আগরতলার আস্তাবল মাঠে ফুটবল খেলেন তাঁরা। বল নিয়ে জাগলিং করেন প্রাক্তন ফুটবলার তথা তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। বলে শট মারেন শান্তনু সেন, অপরূপা পোদ্দাররা। ত্রিপুরা ছাড়াও উত্তরপ্রদেশ এবং গুজরাটের গোধরায় 'খেলা হবে দিবস' পালনের পরিকল্পনা ছিল তৃণণূলের। তবে শেষ মুহূর্তে সেখানে কর্মসূচির অনুমতি বাতিল করা হয় বলে অভিযোগ তৃণমূলের।  এই বিশেষ দিনে ফুটবল ম্যাচের জন্য তৈরি হয়েছে নতুন জার্সি – জিতবে ত্রিপুরা। প্রসঙ্গত, এটাই আগামী তেইশে ত্রিপুরা জয়ে তৃণমূলের মূল স্লোগান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.