রাগ নিয়ন্ত্রণ করে নিরামিষ খাবার
দি নিউজ লায়নঃ আপনি কম সময়ে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারেন নিরামিষ খেয়ে। তবে অনেক বিশেষজ্ঞরা বলে থাকেন, ডায়েটে নিরামিষ ঘুম ভাল হয় ও রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই তারা নিয়মিত নিরামিষ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। নিয়মিত নিরামিষ খেলে মানসিক শান্তি মিলে এবং শরীর শীতল থাকে দিনভর।
যারা খাদ্যতালিকায় নিরামিষ রাখে তারা যেকোন কাজে সহজে মনোযোগ দিতে পারেন। এরা সহজে অস্থির হন না। এদের মানসিক স্থিরতা অনেক বেশি। আমাদের মাঝে অনেকে আছে যারা চট করে রেগে যায় এবং ধ্যৈর্যচ্যুত হন তাদের নিরামিষ খাবার খেতে বলা হয়। দেখা গিয়েছে যে, নিরামিষ খাবারে রাগ অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে।
ত্বক ও চুল ভালো থাকে নিরামিষ খাবারে। অনেক তারকারা নিজেদের ফিট রাখার জন্য আমিষ থেকে নিরামিষ খাবার বেছে নেন। নিরামিষ জাতীয় খাবারে পজিটিভ এনার্জির অভাব হয় না। এবং নিরামিষ খাবার খেলে আত্মনিয়ন্ত্রণ করা সহজ হয়। নিয়মিত ফল ও সবজি খেলে শারীরিক ভাবে অনেক বেশি মাত্রায় সক্রিয় থাকা যায়।

Post a Comment