স্কুল কবে খুলতে পারে জানালেন মমতা
দি নিউজ লায়নঃ সব কিছু ঠিক-টাক থাকলে পূজার পর স্কুল খুলে দেয়া হতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি। মমতা বলেন, পূজার পর করোনা পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
করোনাকালে বন্ধ ছিল সমস্ত স্কুল-কলেজ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে টিকাকরণের হার বেড়েছে। তাই তৃতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ না করলে পূজার পর স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। এদিন তিনি সাংবাদিকদের বলেন, আমরা চাই পড়ুয়ারা স্কুলে যাক। কিন্তু আগাম পরিকল্পনা করতে হবে। পুজো এসে গিয়েছে। কাজেই পুজোর ছুটি- ভাইফোঁটা, দেওয়ালির পর পরিস্থিতি ঠিক থাকলে স্কুল খুলব।'

Post a Comment