বেআইনিভাবে বাইকে করে মদ নিয়ে আসার অভিযোগে গ্রেপ্তার ১
দি নিউজ লায়নঃ বেআইনিভাবে বাইকে করে মদ নিয়ে আসার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে নয়াগ্রামের দিক থেকে বাইকে করে মদ নিয়ে আসার সময় গোপীবল্লভপুর ২ নং ব্লকের হরকি মোড় থেকে ওই ব্যাক্তিকে গ্ৰেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে ৫০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই সঙ্গে ওই ব্যক্তির ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
ওই ব্যক্তি বাইকে করে চোলাই মদ বেআইনিভাবে বিভিন্ন জায়গায় বিক্রি করতো বলে অভিযোগ । গোপানসূত্রে খবর পেয়ে মঙ্গলবার বেলিয়াবেড়া থানার হরকি মোড় থেকে চোলাই মদ সহ ওই ব্যক্তিকে বেলিয়াবেড়া থানার পুলিশ গ্রেফতার করে।অভিযুক্ত ওই ব্যক্তির নাম প্রদীপ ঘোষ। তার বাড়ি ঝাড়গ্রাম জেলার নয়াগ্ৰাম ব্লকের গোখুরপাল গ্ৰামে। অভিযুক্তকে বুধবার ঝাড়গ্ৰাম আদালতে তোলে বেলিয়াবেড়া থানার পুলিশ। ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক ধৃতকে১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

Post a Comment