মিথিলার ইচ্ছাপূরণ - The News Lion

মিথিলার ইচ্ছাপূরণ

 


দি নিউজ লায়নঃ  গত কয়েকদিনে ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা সমুদ্র পাড়ে মেয়ে ছোট্ট আইরাকে জড়িয়ে ধরে বসে রয়েছেন। তার পেছনে বিস্তৃর্ণ জলরাশি। এই রকমই বেশ কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে মিথিলার ইনস্টাগ্রামে। ছবিগুলো পোস্ট করেছেন মিথিলা নিজেই।   মুম্বাইয়ে পাড়ি জমানের আগে কলকাতার এক শোয়ে মিথিলা জানিয়েছিলেন—মুম্বাই দেখার প্রবল ইচ্ছা তার। এবার সেই ইচ্ছাই পূরণ হল অভিনেত্রীর। 


উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে মিথিলা লিখেছিলেন, ‘ইয়ে হ্যায় বম্বে মেরি জান।’জানা যায়, স্বামী সৃজিতের শুটিংয়ের কারণে মুম্বাইয়ে গিয়েছেন মিথিলা। আর সুযোগ পেলেই মুম্বাই ঘুরে বেড়াচ্ছেন তারা। এরই মধ‌্যে মুম্বাইয়ের কোলাবার সমুদ্র সৈকত, বিখ্যাত গেটওয়ে অব ইন্ডিয়া চত্বরসহ বিভিন্ন জায়গা ঘুরেছেন তারা।  গত ৩০ জুন মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় শ্বশুরবাড়ি গিয়েছেন মিথিলা। সেখানে টলিউডের একটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.