নিলামে বিক্রি হওয়া পৃথিবীর সবচেয়ে দামি বাজপাখি - The News Lion

নিলামে বিক্রি হওয়া পৃথিবীর সবচেয়ে দামি বাজপাখি

 


দি নিউজ লায়নঃ  সৌদি অভিজাতদের ঐতিহ্যবাহী সৌখিনতা হল বাজপাখি পালন। রাজধানী রিয়াদের মোতেব মুনির আল-আয়াফি নামের এক ব্যক্তির একটি বাজপাখি নিলামে তোলার পর সেটি দুই লাখ ৭০ হাজার সৌদি রিয়ালে বিক্রি হয়। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবরে এ তথ্য জানানো হয়।   


সাড়ে ১৭ ইঞ্চি দৈর্ঘ্য ও পৌনে ১৭ ইঞ্চি প্রস্থের ‘রাঘওয়ান’ নামের বাজপাখিটির ওজন এক কেজি ১০৫ গ্রাম।  ইন্টারন্যাশনাল ফ্যালকন ব্রিডারস অকশন (আইএফবিএ) আয়োজিত ভার্চুয়াল নিলামে গতকাল রোববার দুই লাখ ৭০ হাজার রিয়ালে বিক্রি হয় বাজপাখিটি। যা ভারতীয় টাকায় প্রায়  ৬০ লাখ টাকারও বেশি।   মোতেব মুনির আল-আয়াফি পারিবারিকভাবে বাজপাখি পালনের পেশায় এসেছেন। বাজপাখি কেনাবেচা নিয়ে প্রতি বছরই সৌদি আরবে ব্যাপক মাতামাতি লক্ষ করা যায়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.