তৃণমূলে প্রত্যাবর্তন করলেন অসিত সাহা - The News Lion

তৃণমূলে প্রত্যাবর্তন করলেন অসিত সাহা

 


দি নিউজ লায়নঃ একসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেলেও তিন বছর পরে সেই তৃণমূলের ফিরে এলেন নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন কাউন্সিলার অসিত সাহা।১৯৬২ সালে ছাত্রজীবনের থেকে রাজনীতিতে পা দিয়েছিলেন। এরপর সোস্যালিস্ট পার্টির কৃষ্ণনগর পৌরসভার কাউন্সিলর হন। যদিও বেশ কয়েকবছর সোস্যালিস্ট পার্টি তে থাকার পরও তিনি জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন। পরে সমাজবাদী পার্টি করেন। 


এরপর তিনি তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন। যদি অসিত সাহার দাবি,' কয়েকটি বিষয় মতানৈক্যের কারণে আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে ২০১৯ সালে বিজেপিতে চলে গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়েও দেখলাম গণতন্ত্র বলে কিছু নেই। আর যাই হোক ওই দলে থেকে মানুষের হয়ে কাজ করা যায় না। তাই তিন বছর বাদে আমি ফের তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে কর্মযজ্ঞ শামিল হতে চাই।' 


অসিতবাবুর দাবি,তিনি বছর ধরে কৃষ্ণনগর পৌরসভার কাউন্সিলর ছিলেন। কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শিবনাথ চৌধুরীর হাত ধরে বৃহস্পতিবার তিনি তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন। উজ্জ্বল বিশ্বাসের বক্তব্য,' উনি চলে গিয়েছিলেন।কিন্তু ফের তৃণমূল কংগ্রেসের ফেরার জন্য আবেদন করেছিলেন। তার আবেদনে সাড়া দিয়ে তাকে তৃণমূল কংগ্রেসের ফিরিয়ে নেওয়া হল।'

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.