দ্বিতীয় সন্তানের মা হয়েছেন অস্কার বিজয়ী হলিউড অভিনেত্রী
দি নিউজ লায়নঃ মা হয়েছেন অস্কার বিজয়ী হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। বরাবরই নিজের সম্পর্কের ব্যাপারে গোপনীয়তা পছন্দ স্কারলেট জোহানসনের। স্বামী কলিনের সঙ্গেও বিয়েটা সেরেছিলেন একেবারেই চুপিসারে, পরিবারের কাছের মানুষদের উপস্থিতিতে।একইসঙ্গে এই সময়ে সন্তানের প্রাইভেসির দিকেও যাতে গুরুত্ব দেওয়া হয় সে ব্যাপারেও অনুরোধ করেছেন তিনি। তবে স্কারলেটের স্বামী কলিন জোস্ট জানিয়েছেন, তাদের ঘরে এসেছে পুত্রসন্তান।
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমাদের পরিবারে সন্তান এসেছে। ওর নাম কসমো। ওকে ভীষণ ভালবাসি আমরা।’ স্কারলেট ও জোস্টের পরিচয় হয় ২০০৬ সালে। ২০১৯ সালে বাগদান হয় তাদের। তিন বছর ডেট করার পর অবশেষে চুপিসারে ২০২০-এর অক্টোবরে ‘স্যাটারডে নাইট লাইভ’খ্যাত কলিন জোস্টকে বিয়ে করেন স্কারলেট জোহানসন। লেখক-কমেডিয়ান কলিন জোস্টের এটি প্রথম বিয়ে। অন্যদিকে, স্কারলেটের তৃতীয়। এই নিয়ে দ্বিতীয়বারের মতো মা হলেন এই অভিনেত্রী। এর আগে, প্রাক্তন স্বামী রোমেইন ডরিয়াকের সঙ্গে রোজ নামে এক কন্যা রয়েছে তার; যার বয়স এখন ৬ বছর।
Post a Comment