সুবর্ণরেখাতে জল বাড়ছে, বন্যার আশঙ্কায় ঘুম উড়েছে এলাকাবাসীদের
দি নিউজ লায়নঃ শনিবার ঝাড়খন্ড রাজ্যের গালুডি জলাধার থেকে এক লক্ষ ৮৮হাজার জল ছাড়া হয়েছিল ।যার ফলে শনিবার রাত থেকে সুবর্ণরেখা নদীর জল ধীরে ধীরে বাড়তে থাকে। রবিবার সকালে ফের গালুডি জলাধার থেকে দু লক্ষ ৯৯হাজার ৪২৯ কিউসেক জল ছাড়া হয়েছে।সেই জল রবিবার সন্ধ্যা নাগাদ গোপীবল্লভপুর এলাকায় সুবর্নরেখা নদীতে এসে পড়বে। যার ফলে সুবর্ণরেখা নদী তে জল আরো বাড়ার আশংকা দেখা দিয়েছে। ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে সুবর্ণরেখা নদীতে জল বাড়লেও ভয়ের কোন কারণ নেই ।
ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে। তবে সুবর্ণরেখা নদী তীরবর্তী ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক, গোপীবল্লভপুর দুই, সাঁকরাইল ও নয়াগ্রাম ব্লকের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ওই এলাকার ব্লক প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী গ্রাম গুলির বাসিন্দাদের সতর্ক করা হয়েছে ।সেই সঙ্গে নজরদারি শুরু করা হয়েছে । তবে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা যেভাবে জল বাড়তে শুরু করেছে তাতে নদী তীরবর্তী বেশ কিছু এলাকায় সুবর্নরেখা নদীর জল ঢুকে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
যার ফলে সুবর্ণরেখা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। যেভাবে জল বাড়তে শুরু করেছে তাতে রবিবার রাত্রের মধ্যে নদীর পাড় টপকে নদী তীরবর্তী গ্রামগুলিতে সুবর্ণরেখা নদীর জল ঢোকার আশঙ্কা দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকাগুলিতে নজরদারি চালানোর ব্যবস্থা করা হয়েছে। যদি ফের বৃষ্টি হয় তাহলে সুবর্ণরেখা নদীতে আরো জল বাড়বে বলে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন। তবে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে তার মোকাবিলা করার জন্য ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

Post a Comment