গড়বেতায় হাতির আতঙ্কে গ্রামবাসীরা
দি নিউজ লায়নঃ বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নং ব্লক এর অন্তরর্গত ধাদিকা ৫নং অঞ্চলের ধবনী(নরহরিপুর)গ্রামে একটি দাঁতাল হাতি চলে আসে। দাঁতাল হাতি টি বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে দাপিয়ে বেড়ায়। বুধবার সকালে প্রকাশ্য দিবালোকে পূর্ণবয়স্ক একটি দাঁতাল হাতি গড়বেতা এক ব্লকের ধবনী গ্রামে চলে আসায় গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গ্রামবাসীরা বিষয়টি বন দফতরকে জানায়। শুধু ওই গ্রামে নয় ওই এলাকার বেশ কয়েকটি গ্রামে গিয়ে বুধবার দাপিয়ে বেড়ায় ওই দাঁতাল হাতিটি। যার ফলে ওই গ্রামগুলির বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। বনদফতরের কর্মীরা না যাওয়ায় গ্রামবাসীরা একজোট হয়ে হাতিটিকে প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় স্থানীয় জঙ্গলের দিকে পাঠায়। যেভাবে দিনের বেলা গ্রামে হাতি ঢুকে পড়েছিল তা নিয়ে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা।
গড়বেতা এক ব্লকের পাশাপাশি গড়বেতা তিন নম্বর ব্লকের নয়াবসাত লাগুয়া বিভিন্ন গ্রামে বুধবার কয়েকটি হাতিরদল তাণ্ডব চালায় বলে গ্রামবাসীরা জানান । যার ফলে হাতির হামলায় ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। তবে বন দফতরের পক্ষ থেকে ওই এলাকা গুলির বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে । বন দফতরের পক্ষ থেকে ওই এলাকায় থাকা হাতি গুলির গতিবিধির উপর নজরদারি শুরু করা হয়েছে বলে জানানো হয়।

Post a Comment