বিজেপির দুই পঞ্চায়েত সদস্য সহ ৬০ টি পরিবারের তৃণমূলে যোগ
দি নিউজ লায়নঃ দাঁতন এক নম্বর ব্লকের শালিকোঠা গ্রাম পঞ্চায়েতের বিজেপির দুইজন পঞ্চায়েত সদস্য সহ ৬০টি পরিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বিজেপির সদস্য ঝরনা কাজলিদাস ও শ্যাম চাঁদ টুডু সহ ৬০ টি পরিবারের সদস্যরা।
দাঁতন বাজারে তৃণমূল কংগ্রেসের দাঁতন এক ব্লকের কার্যালয়ে তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান ও তৃণমূলের দাঁতন এক ব্লকের সভাপতি প্রতুল দাস। ওই গ্রামপঞ্চায়েত টি বিজেপির দখলে ছিল। কয়েকদিন আগে ওই গ্রাম পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল কংগ্রেস ।শালিকোঠা গ্রাম পঞ্চায়েতে বর্তমান ১৮ সদস্যের মধ্যে তৃণমূলের সদস্য সংখ্যা হল ১৪ জন এবং বিজেপির চারজন সদস্য।
বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়ার পর দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান বলেন যারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তারা সম্মানের সাথে তৃণমূল করবেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞের শামিল হতে ওরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে তিনি জানান। তিনি আরো বলেন যে আগামী দিনে দাঁতন এক ব্লকের কোথাও বিজেপির কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। মানুষ ভুল বুঝতে পেরে দলে দলে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান কারী সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করে তোলার জন্য কাজ করার আহ্বান জানান।

Post a Comment