পদ্ম শিবির ছেড়ে ফের নিজের পুরনো দলে ফিরছেন রাজীব-দীপেন্দু - The News Lion

পদ্ম শিবির ছেড়ে ফের নিজের পুরনো দলে ফিরছেন রাজীব-দীপেন্দু

 


দি নিউজ লায়নঃ পদ্ম শিবির ছেড়ে ফের নিজের পুরনো দলে ফিরছেন রাজীব বন্দ্যোধ্যায় ও দীপেন্দু বিশ্বাস। সূত্রের খবর, শুধু এরাই নয়, আরও বেশ কয়েকজন বিজেপি নেতা ফিরতে পারেন দলে। ইতিমধ্যেই রাজীব-দীপেন্দুদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়ে গিয়েছে তৃণমূল নেতৃত্বের। সব ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর এর প্রথম সপ্তাহেই দলে ফিরবেন এই নেতারা। 


দল ছাড়লেও, তৃণমূলকে আক্রমণ করলেও তৃণমূল সুপ্রিমোকে  অশালীনভাবে আক্রমন করতে দেখা যায় নি রাজীব- দীপেন্দুকে। সূত্রের খবর, যাদের ভাবমূর্তি স্বচ্ছ ও যারা দলনেত্রী সম্পর্কে সংযত ভাষা ও আচরণ করেছেন, তাদের দলে ফেরানো হবে বলে তৃণমূল সূত্রে খবর। নির্বাচনের পর নিজের ফেসবুকে বিজেপি নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতা রাজীব বন্দ্পাধ্যায়। বরং নিজের পুরনো দল সম্পর্কে প্রশংসা শোনা যায় রাজীবের গলায়।  ইতিমধ্যে অভিষেক বন্দ্পাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেন রাজীব। এরপরই ঠিক হয় দলে ফিরেছেন তিনি। একইভাবে দীপেন্দুকেও পুরনো দল সম্পর্কে খারাপ মন্তব্য করতে শোনা যায়নি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.