অধিক সংক্রমণ ও নিম্ন টিকার হারের কারণে বিপর্যস্ত এশিয়া - The News Lion

অধিক সংক্রমণ ও নিম্ন টিকার হারের কারণে বিপর্যস্ত এশিয়া

 


দি নিউজ লায়নঃ  করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের অধিক সংক্রমণ ও নিম্ন টিকার হারের কারণে এ মহাদেশে ভয়াবহ রূপ ধারণ করছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুও সংখ্যা।   ইতোমধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে করোনা হাসপাতালের বেড, আইসিইউ, অক্সিজেনসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের সঙ্কট দেখা দিয়েছে। 


এসব দেশে বিভিন্ন শিল্প-কারখানা বন্ধ করে দিয়েছে। ফলে নিন্ম আয়ের মানুষদের জীবনব্যবস্থা হুমকির মুখে পড়েছে। উপার্জনের পথ বন্ধ হওয়ার মালোশিয়া ও থাইল্যান্ডের মানুষদের মাঝে হতাশা বিরাজ করছে। মিয়ানমাওে সামরিক অভ্যুত্থানের পরবর্তীতে দেশটিতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। দেশটিতে বর্তমানে টিকাদান বন্ধ রয়েছে। তাছাড়া ভিয়াতনামে মোট জনসংখ্যার ১ শতাংশের কম, থাইল্যান্ডে ৫ শতাংশ, ফিলিপাইনে ৭.২ শতাংশ ও করোনায় বিপর্যস্ত ইন্দোনেশিয়ায় ৭.৬ শতাংশ মানুষ টিকার আওকতায় এসেছে।  


তবে ভিন্ন চিএ ধনী দেশগুলোতে। যুক্তরাজ্য ও সিঙ্গাপুওে মোট জনসংখ্যার অর্ধেকের বেশি টিকা দেওয়া হয়েছে। এশিয়ায় বর্তমানে করোনা শনাক্তে শীর্ষে রয়েছে ইন্দোনেমিয়া। দেশটিতে বুধবার করোনায় মারা গেছেন ১ হাজার ৭৪৭ জন, যা ছিল ওই দিন দৈনিক মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.