প্রয়াত ভারতের প্রাক্তন ফুটবলার সৈয়দ শাহিদ হাকিম (Syed Shahid Hakim)
দি নিউজ লায়নঃ প্রয়াত ভারতের প্রাক্তন ফুটবলার সৈয়দ শাহিদ হাকিম। রবিবার গুলবার্গের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮২ বছর। একটানা ৫ দশক ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন হাকিম। পরে কোচও হয়েছিলেন তিনি। পেয়েছিলেন দ্রোণাচার্য পুরস্কার। ১৯৮২ সালে এশিয়াডে তিনি পিকে বন্দ্যোপাধ্যায়ের সহকারী কোচ হিসেবে ছিলেন। পরে জাতীয় দলের প্রধান কোচও হন সৈয়দ শাহিদ হাকিম।
ঘরোয়া ফুটবলে কোচ হিসেবে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার হয়ে তিনি সবচেয়ে সফল। ১৯৮৮ সালে তাঁরই কেচিং-এ মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ জেতে। এছাড়া সালগাওকারের কেচিং-ও করিয়েছেন তিনি। শুধু তাই নয়. ফিফার তরফে আন্তর্জাতিক রেফারিও ছিলেন তিনি। পেয়েছেন ধ্যানচাঁদ পুরস্কার। বায়ুসেনার প্রাক্তন স্কোয়াড্রন লিডার এই ফুটবলার ভারতীয় ক্রীড়া কর্তৃপক্ষের আঞ্চলিক পরিচালকও ছিলেন। তাছাড়া অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপের আগে প্রকল্প পরিচালক ছিলেন তিনি।
Post a Comment