কসবায় ব্যাপক উত্তেজনা, চলে বোমাবাজিও
দি নিউজ লায়নঃ শনিবার রাতে কসবা থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এলাকা দখলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এমনকি ত্রিবর্ণ এলাকায় বোমাবাজির ঘটনাও ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হয়েছে বলেই জানা গিয়েছে। আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, স্থানীয় দুই গোষ্ঠীর সদস্যদের মধ্যে প্রোমোটিং নিয়ে বিবাদ চলতই। তবে শনিবার গভীর রাতে তা ব্যাপক আকার ধারণ করে।
এলাকায় দুষ্কৃতীরা জড়ো হতে থাকে। শুরু হয় মারধর। সংঘর্ষের মাঝে বোমাবাজিও হয়। ৭-৮টি বোমা ছোড়া হয়, কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলেও অভিযোগ।এরপর এলাকায় উত্তেজনা থাকায় সারারাত পুলিশ মোতায়েন ছিল ঘটনাস্থলে।কসবা থানা এলাকার পাশে মেইন রাস্তার পাশে এখনও কাঁচের টুকরো, ইট ও রক্তের দাগ রয়েছে। এলাকাবাসীর দাবি, বোমার শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। তারপরেই পুলিশে খবর দেওয়া হয়। তবে শুধু এলাকা দখল নয়, পুরোন শক্রুতা থেকেই এই সংঘর্ষ বলেই দাবি পুলিশের। ঘটনার তদন্ত করছে কসবা থানার পুলিশ।
Post a Comment