মোবাইল টাওয়ার বসানো কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা
দি নিউজ লায়নঃ মোবাইল টাওয়ার বসানো কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমা অঞ্চলের খড়দহ ওল্ড রাসখোলা ঘাট রোডে। বুধবার গভীর রাত পর্যন্ত চলে বিক্ষোভ প্রতিবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খড়দহ থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছায় ঘটনাস্থলে। স্থানীয় বাসিন্দাদের দাবি মোবাইল টাওয়ার বসালে এলাকার শিশু থেকে বৃদ্ধ মানুষ সবার শারীরিক সমস্যা হতে পারে ।
সেই আশঙ্কায় এলাকার মানুষেরা বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে খরদহ থানার বিশাল পুলিশবাহিনী আসলে পুলিশের সাথে কথা কাটাকাটি তে জড়িয়ে পড়ে এলাকার বাসিন্দারা । কোভিড পরিস্থিতিতে এলাকার মানুষকে জমায়েত হতে নিষেধ করে পুলিশ। কিন্তু তাতে কোনো কর্ণপাত না করায় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে তৎপর হয়ে ওঠে পুলিশ। মুহুর্তের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় খড়দহের রাস খোলা ঘাট এলাকায়।
পরে অবশ্য পুলিশ উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় মানুষদের কোনো অভিযোগ থাকলে তা থানায় লিখিত ভাবে জানাতে বলেন পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত মোবাইল টাওয়ার কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। তাদের সাথে কথা বলার চেষ্টা করা হলে তারা বেঙ্গালুরুর হেড অফিসে যোগাযোগ করতে বলেন।
Post a Comment