স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শালবনিতে পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতা - The News Lion

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শালবনিতে পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতা

 


দি নিউজ লায়নঃ  ৭৫ তম বর্ষ স্বাধীনতা দিবস উপলক্ষে তিলাখুলা সাগেন সাকাম গাঁওতা , শালবনী প্রাক্তনী ও শালবনী জাগরণের উদ্যোগে  রবিবার ৫ মাইল দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।  শালবনী নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়াম থেকে সূচনা হয় , মোট ১৫৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে , তারমধ্যে ১২ জন মহিলা ও ৬ জন ভেটারেন্স প্রতিযোগী ছিলেন ।


শ্রেষ্ঠ ৩৫ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয় ।  প্রথম হয় ঝাড়খন্ড থেকে আগত প্রতিযোগী অর্জুন টুডু  , মহিলাদের মধ্যে প্রথম হয় শালবনির সুমিত্রা মাহাতো , ভেটেরান্স থেকে প্রথম হয় শালবনির রঞ্জিত মাহাতো । জাতীয় পতাকা উত্তোলনের পর দৌড় প্রতিযোগিতার সূচনা করেন শালবনী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় দাস , এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাতো এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ  , যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবব্রত কোনার। 


আয়োজকদের মধ্যে শালবনী  ব্লক স্পোর্টস এসোসিয়েশন এর সম্পাদক সন্দীপ সিংহ জানান , আশাতীতভাবে এত জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আগামী দিনে প্রতিযোগিতাকে ভালোভাবে আয়োজন করার সাথে সাথে, অ্যাথলিটদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করাটাও লক্ষ্যের মধ্যে থাকবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.