আজ থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হলো জয়রামবাটির মাতৃমন্দিরের মুল ফটক
দি নিউজ লায়নঃ প্রায় সাড়ে চারমাস পর আজ জয়রামবাটির মাতৃমন্দিরে ভক্তদের প্রবেশে অনুমতি দিলো মাতৃমন্দির কর্তৃপক্ষ। আপাতত সীমিত সময়ের জন্যে পুর্ন্যার্থীরা প্রবেশ করতে পারবেন মাতৃমন্দিরে। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল জয়রামবাটি মাতৃমন্দিরে ভক্তদের প্রবেশ। দীর্ঘ সময় পর অবশেষে মাতৃমন্দিরের মুল ফটক আজ থেকে খুলে দেওয়া হলো ভক্তদের জন্য ।
মাতৃমন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে সকাল ৮.৩০ থেকে দুপুর ১১ টা এবং বিকেল ৪ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্য্যন্ত দর্শনার্থীরা সীমিত সময়ের জন্য জগৎজননী মা সারদা কে দর্শন করতে পারবেন। তবে মন্দিরের ভিতর সবরকম কোভিড বিধি মেনে চলতে হবে দর্শনার্থীদের। মাতৃমন্দির চত্বরে বেশীক্ষন থাকতেও পারবেন না দর্শনার্থীরা। করোনা পরিস্থিতির কারনে মন্দিরে বসে প্রসাদ গ্রহন এখন আপাতত বন্ধ থাকছে। মাতৃমন্দির গেস্ট হাউসে ভক্তদের থাকার ব্যবস্থাও আপাতত বন্ধ রেখেছে মাতৃমন্দির কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর মন্দির কর্তৃপক্ষ ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়ার খবর পেয়ে আজই বহু ভক্ত মাতৃমন্দিরে আসেন। দীর্ঘ সময় পর মাতৃ মন্দির দর্শন করতে পারায় খুশি ভক্তরা।

Post a Comment