১৫ আগস্টের আগে এই দিনটিতেই স্বাধীনতা দিবস পালন করেছিলেন নেতাজি
আমরা সকলেই জানি দীর্ঘ সংগ্রামের পর ১৯৪৭ সালে ১৫ আগস্ট ব্রিটিশদেরকে পরাজয়ের লন্ঠন ধরিয়ে স্বাধীনতা অর্জন করে গোটা ভারতবাসী। তবে এটা কি জানতেন, যে ভারত স্বাধীন হওয়ার প্রায় তিন বছর আগেই, মূল ভূখণ্ডের বাইরে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি সুভাসচন্দ্র বোস। ঘটনাটি হল, ১৯৪৩ সালের ৩০ ডিসেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে স্বাধীন ঘোষণা করেন নেতাজি। তিনি তখন ছিলেন ‘প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দ’-এর প্রধান। প্রসঙ্গত, ব্রিটিশ শাসিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জাপান অধিকার করে নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এবং স্বাধীনতা যুদ্ধে নেতাজিকে প্রায় সব রকমেরই সাহায্য করেছিল জাপান।
২৯ ডিসেম্বর, সর্বশ্রী আনন্দমোহন সহায়, ক্যাপ্টেন রাওয়াত ও কর্নেল ডি এস রাজুকে সঙ্গে নিয়ে নেতাজি পৌঁছেছিলেন পোর্ট ব্লেয়ার। এবং সেখানে জাপানি সেনার সামনেই ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। প্রতি ৩০ ডিসেম্বর, সকাল আটটায় নেতাজি স্টেডিয়মে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ভারতীয় সেনা ও আন্দামান শাখার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডান্স লিগের ৯ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। প্রসঙ্গত, ১৯৪৩ সালে আন্দামানে যে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি, তা অনেকাংশেই বদলে গিয়েছে আজ।

Post a Comment