পৃথক রাজ্যের দাবিতে কেএলও প্রধান জীবন সিংহের ভিডিও
দি নিউজ লায়নঃ পৃথক রাজ্যের দাবিতে কেএলও প্রধান জীবন সিংহের ভিডিও ঘিরে চাঞ্চল্য। গোপন ড্যারায় আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে থাকা বাহিনীর মাঝে দাঁড়িয়ে জীবনের দাবি, কোচবিহার একটি পৃথক রাষ্ট্র ছিল। যা একটি চুক্তির মাধ্যমে ভারতের সাথে যুক্ত হয়। বিভিন্ন ভাষা ও জাতের ভিত্তিতে ভারতের বেশ কিছু রাজ্য গঠিত হলেও কোচ-কামতাপুরিদের জন্য আলাদা কোন রাজ্য তৈরি হয় নি।
এই এলাকাটিকে অসম, বাংলা ও বিহার রাজ্যের সাথে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। আর সেই কারণেই কোচ-কামতাপুরিরা ভাষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতির দিক থেকে ক্রমশ পিছিয়ে পড়ছে। এর আগে জীবন সিংহের দুটি ভিডিও ছড়িয়ে যায়। সেই সময় থেকেই পুলিশ প্রশাসন তাঁর উপড়ে নজরদারি অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
এবার স্বাধীনতা দিবসে কোন জঙ্গি সংগঠন যাতে কোন রকম নাশকতা মূলক কাজ না করতে পারে, তার জন্য গত কয়েকদিন ধরেই পুলিশ প্রশাসন বিভিন্ন এলাকায় নাকা চ্যাকিং বসিয়ে তল্লাশির কাজ চালিয়ে গিয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। কিন্তু এদিন দুপুর পর্যন্ত কোন রকম নাশকতা মূলক কাজ না হলেও সামাজিক মাধ্যমে জঙ্গি সংগঠন কেএলও চিফ জীবন সিংহের ভিডিও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Post a Comment