৭৫ তম স্বাধীনতা দিবসে নিজের লেখা গান আত্মপ্রকাশ করলেন মম্যতা
দি নিউজ লায়ন; ৭৫ তম স্বাধীনতা দিবসে নিজের লেখা গান আত্মপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মম্যতা বন্দ্যোপাধ্যায়।গানটিতে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পাড়ুই ও দেবজ্যোতি বোস। শনিবার রাত ১২ টার পর তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে গানটি প্রকাশ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। গানটি শেয়ার করার পাশাপাশি দেশের মানুষকেও স্বাধীনতা দিবসের জন্যে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।মমতা লিখেছেন, ''ভারতবর্ষের ৭৫ তম স্বাধীনতা দিবসে দেশমাতৃকাকে আমার প্রণাম জানাই।
আজকের এই শুভ দিনে আমার রচনা ও ভাবনায় একটি গান রইল সবার জন্য। দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্ম সমন্বয়ের পরম্পরা এই দেশের গৌরব বৃদ্ধি করেছে। নাগরিক হিসেবে সেই ঐতিহ্য অটুট রাখাই হোক আমাদের আজকের শপথ''।তবে গানটির শুরুতেই একটি বার্তা দিয়েছেন মমতা।
তিনি লিখেছেন, "এই ধরণীর মাটির বাঁধন বাঁধুক জোরে মোদের, সোনার চেয়েও যে খাঁটি দেশটা সবার নিজের।"...যদি শুরুর লাইন কয়েকটি তাঁর ফেসবুকে তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, গানের মাধ্যমে নব জাগরণের বার্তা দিয়েছেন তিনি। আর এই বাংলা থেকে যে নব জাগরণ সৃষ্টি সেই বিষয়টিও সুন্দর ভাবে তাঁর লেখা এবং গানের মাধ্যমে তুলে ধরেছেন মমতা।

Post a Comment