সুন্দরবনে জল পথে দুয়ারে সরকারের শুভ কমসূচী - The News Lion

সুন্দরবনে জল পথে দুয়ারে সরকারের শুভ কমসূচী

 


দি নিউজ লায়নঃ   রবিবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের গোসাবা ব্লকের জল পথে দুয়ারে সরকারের শুভ কমসূচী শুভ আরম্ভর সূচনা করেন ক্যানিং মহকুমা শাসক আজাহার জিয়া।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোসাবা বিডিও সৌরভ মিত্র,জেলা পরিষদের সদস্য অনিমেষ মন্ডল,গোসাবা পঞ্চায়েত সমিতির সভাপতি অচিন পাইক,বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপ প্রধান, পঞ্চায়েত সদস্য,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রমূখ।


এদিন যথাযথ ভাবে পালিত হয় ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস কুচকাওয়াজে।এরপর গোসাবা ব্লকের ৯টি দ্বীপে নৌকা ও লঞ্চে করে শুরু হয় দুয়ারে সরকারের কর্মসূচী।পাশাপাশি তুলে ধরা হয় লক্ষ্মী ভান্ডার প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্প।জেলা পরিষদ সদস্য অনিমেষ মন্ডল বলেন গোসাবা ব্লকের ৯ টি দ্বীপের মানুষজনের যাতায়াতের একমাত্র ভরসা জল পথে।তাই সরকারি প্রকল্প থেকে সাধারণ মানুষজন বঞ্চিত না হয়,তারজন্য জল পথে মানুষের দুয়ারে গিয়ে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা করে দেওয়া হচ্ছে এই কর্মসূচীর মাধ্যমে।এছাড়া যথাযথ ভাবে পালিত হয়েছে ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস বিভিন্ন কুচকাওয়াজের মাধ্যমে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.