বধীর গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ - The News Lion

বধীর গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ

 


দি নিউজ লায়নঃ  শনিবার রাতে আমতা বিধানসভার বাইনান গ্যারেজে বাড়িতে কেউ না থাকার সুযোগে রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে এক বধীর গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠল কয়েকজন দুস্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় গৃহবধূর স্বামী ৫ জনের নামে উলুবেড়িয়া মহিলা থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনায় পুলিশ জয়নাল মল্লিক এবং শাহিদ মল্লিক নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতদের সম্বাদ উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।


জানা গেছে বছরখানেক আগে ওই গৃহবধূ শারীরিক সমস্যার কারণে বধির হয়ে যান। শনিবার গৃহবধূর স্বামী ও বড় ছেলে কর্মসূত্রে কলকাতায় যাওয়ায় বাড়িতে ছোট ছেলেকে নিয়ে একাই ছিলেন গৃহবধূ। অভিযোগ রাত ১২ টা নাগাদ ৫ দুষ্কৃতী বাড়িতে এসে গৃহবধূর নাম ধরে ডাকে। স্বামী এসেছে ভেবে গৃহবধূ দরজা খুলতেই দুষ্কৃতীরা ঘরে ঢুকে পড়ে। অভিযোগ এরপর এই দুষ্কৃতীরা গৃহবধূর মুখ চেপে ধরে তাকে গণধর্ষণ করে। পরে তার হাত পা বেঁধে রেখে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। রবিবার ভোরে গৃহবধূর বড় ছেলে বাড়িতে ফিরে গোটা বিষয়টি জানতে পারে। পরে স্থানীয় বাসিন্দারা গৃহবধূকে উদ্ধার করে প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে পরে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে।


এই বিষয়ে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায় জানান নির্যাতিতা গৃহবধূর স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।


অন্যদিকে গৃহবধূ গণধর্ষণের ঘটনা সম্পর্কে রাজ্যের জনসাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী তথা হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পুলক রায় জানান বিষয়টি নিন্দনীয়। আইন আইনের পথে চলবে। পুলিশ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করবে। আমরা নির্যাতিতা পরিবারের পাশে আছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.