নিখোঁজ ব‍্যক্তির মুণ্ডহীন পচাগলা দেহ উদ্ধার - The News Lion

নিখোঁজ ব‍্যক্তির মুণ্ডহীন পচাগলা দেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ  সাত দিন নিখোঁজ থাকার পর এক ব‍্যক্তির মুণ্ডহীন পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ৷ বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য কর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত ৬ নং ডাঙা গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর মধুবন এলাকার একটি জঙ্গল থেকে পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে মৃত বৃদ্ধের নাম জ্যোতির্ময় মন্ডল(৬২)। বাড়ি রঘুনাথপুর ট্যাঙ্ক মোড় এলাকায়৷ এদিকে মৃতের মাথা না থাকায় চাঞ্চল্য ছড়ায়৷ পুলিশের প্রাথমিক অনুমান দীর্ঘদিন ধরে জঙ্গলে দেহ টি পড়ে থাকার ফলে কুকুর শিয়ালের মাথাটা টেনে নিয়ে গেছে। এদিকে কিভাবে ওই বৃদ্ধার মৃত্যু হল তা খতিয়ে দেখতে দেউটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

 

জানা গেছে, জ্যোতির্ময় মন্ডল পেশায় হোমিওপ্যাথির চিকিৎসক ছিলেন। আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এদিকে চলতি মাসের গত শুক্রবার দিন নিখোঁজ হয়ে যান ওই বৃদ্ধ। এনিয়ে পুলিশের দ্বারস্থ হন পরিবার। অনেক খুজাখুজির পর বৃদ্ধের কোন খোঁজ পাওয়া যায়নি৷ অবশেষে আজ সকালে এলাকায় পচা দুর্গন্ধ ছড়াতে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। 


সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বালুরঘাট থানার পুলিশকে। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এদিকে এই বৃদ্ধের মৃত্যু হল কীভাবে তা নিয়ে দ্বন্দ্বের পরিবার থেকে পুলিশ বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। এদিকে বালুরঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকালে বালুরঘাট রঘুনাথপুর মধুবন এলাকায় একটি মুণ্ডহীন পচা-গলা দেহ উদ্ধার হয়। খবর পেয়ে তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়েছেন। দেহটি সনাক্ত করা গেছে। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.