ত্রিপুরায় তৃণমূলের সরকার হবে: অভিষেকের সাংবাদিক বৈঠক
দি নিউজ লায়নঃ আগরতলার একমাত্র পাঁচটারা হোটেলে সাংবাদিক সম্মেলন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সাংবাদিক সম্মেলনের লাইভ হাইলাইটস—
- ত্রিপুরায় আসার পর অতিথি দেব ভব-র নামে যে কাণ্ড ঘটানো হয়েছে তা আপনারা দেখেছেন।
- যে বিজেপি নিজেদের হিন্দু ধর্মের ধারক ও বাহক বলে তারাই আজ আমাকে মায়ের মন্দিরে যেতে বাধা দিয়েছে। কিন্তু মায়ের দর্শন তো আটকানো যাবে না।
- সিপিএম পারেনি। বিজেপি তো নিপাট শিশু।
- আর আমরা সিপিএম নই যে ধমকালে চমকালে ভয় পেয়ে যাব। আমাদের যত তাতাবে তত আমাদের সংগঠনের শ্রীবৃদ্ধি হবে।
- যে ভাবে মানুষ আশীর্বাদ করেছেন আজ, তা অভূতপূর্ব।
- যারা গণতন্ত্রের বড় বড় কথা বলে তাদের রাজত্বে গণতন্ত্রের কী হাল দেখা যাচ্ছে। আমি সাংসদ। আমার উপর এই হামলা যদি হয় তাহলে সাধারণ মানুষের কী অবস্থা বোঝা যাচ্ছে।


Post a Comment