আফগান ( Afghanistan) শরণার্থীদের জন্য সীমান্ত আইন শিথিল করতে যাচ্ছে ব্রিটেন - The News Lion

আফগান ( Afghanistan) শরণার্থীদের জন্য সীমান্ত আইন শিথিল করতে যাচ্ছে ব্রিটেন

 


দি নিউজ লায়নঃ   আফগান শরণার্থীদের জন্য সীমান্ত আইন শিথিল করতে যাচ্ছে ব্রিটেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস ঘোষণা দিয়েছেন, আফগানিস্তান থেকে পালানো শরণার্থীদের পাসপোর্ট ছাড়াই গ্রহণ করা হবে। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ও জেওই এ খবর জানিয়েছে।   ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জানান, পশ্চিমা সেনাদের সহযোগিতা করা আফগান দোভাষী ও ঠিকাদারদের যুক্তরাজ্যে আশ্রয় দেওয়ার প্রক্রিয়া সহজ করতে চায় সরকার। আফগানদের দেশ ছাড়তে সহযোগিতা করা হচ্ছে।  


মন্ত্রী বলেন, ‘যতটা সম্ভব তাড়াতাড়ি তাদের দেশ ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে। যেখানে আইন পরিবর্তন করা দরকার আমরা তা বদলাচ্ছি।’   বেন ওয়ালেস আরও বলেন, ‘আজ আমি প্রীতি প্যাটেলের (যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী) সঙ্গে কথা বলব কীভাবে আফগানদের পাসপোর্ট সমস্যার সমাধান করা যায়। গতকালের আগ পর্যন্ত আফগানরা পাসপোর্ট ছাড়া দেশ ত্যাগ করতে পারেনি। তারা যদি এরই মধ্যে আমাদের যাচাই প্রক্রিয়ার আওতায় থাকে, তাহলে আমরা জানি তারা কারা। আইনে পরিবর্তন আনার ফলে তাদের যতদ্রুত সম্ভব দেশ ত্যাগ নিশ্চিত করতে চাই।’  ব্রিটিশ 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.