পুলিশের অনুমতি ছাড়াই বিজেপির ম্যারাথন কর্মসূচি
দি নিউজ লায়নঃ পুলিশের অনুমতি ছাড়াই দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ-দের উপস্থিতিতে ম্যারাথন কর্মসূচি। বিজেপির যুব মোর্চার প্রায় পঞ্চাশজনের মতো কর্মী-সমর্থক জড়ো হয়েছিলেন রেড রোডে। তবে কর্মসূচির মাঝে পুলিসি বাঁধার মুখে পড়েনি বিজেপি।
অলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের সম্মান জানাতেই দেশজুড়ে এই ম্যারাথন কর্মসূচির আয়োজন করা হয়েছে সর্বভারতীয় যুব মোর্চার তরফে। এদিন অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের সমর্থনে রেড রোডে দৌড়ল বিজেপির যুব মোর্চা। দিলীপ, সৌমিত্ররা ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত, জয়প্রকাশ মজুমদার, রাহুল সিনহারা।

Post a Comment