করোণা আক্রান্তর সংখ্যা ধাপে ধাপে কমে যাওয়ায় খুশির হওয়া ঝাড়গ্রা জেলা জুড়ে - The News Lion

করোণা আক্রান্তর সংখ্যা ধাপে ধাপে কমে যাওয়ায় খুশির হওয়া ঝাড়গ্রা জেলা জুড়ে

 


দি নিউজ লায়নঃ  রবিবার রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত বুলেটিনে উল্লেখ করা হয়েছে ঝাড়গ্রাম জেলায় করোণা সংক্রমণে নতুন করে আক্রান্ত হয়েছেন তিনজন। রবিবার বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন কুড়িজন। বর্তমান বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬৫ জন । করোণা সংক্রমণে আক্রান্তর সংখ্যা ধাপে ধাপে কমে যাওয়ায়  খুশির হওয়া ঝাড়্গ্রাম জেলা জুড়ে।


 ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজ্য সরকারের বিধি নিষেধ গুলি মেনে চলার পাশাপাশি জেলার বাসিন্দাদের মুখে মাস্ক ব্যবহার করার ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার নির্দেশ দিয়েছেন।সেই সঙ্গে প্রতিদিন রাত্রি ১১ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কারফু সকলকে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।  করোনা পরিস্থিতি ধীরে ধীরে কমতে  থাকায় ঝাড়গ্রাম জেলার জন জীবন  স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।হাট, বাজার ও দোকানে মানুষের ভিড় বাড়ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.