মেদিনীপুরে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন আফগানিস্তানের এক ব্যবসায়ী - The News Lion

মেদিনীপুরে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন আফগানিস্তানের এক ব্যবসায়ী

 


দি নিউজ লায়নঃ রবিবার আফগানিস্তান দখল করেছে তালিবান। আফগানিস্তানের প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আফগানিস্তানের বহু মানুষ বিভিন্ন দেশে রয়েছে। যেমন পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে তিন বছর ধরে ব্যবসা করছেন আফগানিস্থানের পক্তিকা জেলার গজনি এলাকার বাসিন্দা আব্দুল হাকিম। তিনি মেদিনীপুর শহরের নান্নুরচক এলাকায় থাকেন। তার বাবা আজম খান সহ পরিবারের সকলেই রয়েছেন আফগানিস্তানে। 


শনিবার থেকে পরিবারের সদস্যদের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বারবার চেষ্টা করলেও তিনি তাঁর পরিবারের লোকেদের সাথে ফোনে যোগাযোগ করতে পারছেন না। যার ফলে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন আফগানিস্তানের ওই ব্যবসায়ী আব্দুল হাকিম। তিনি বলেন কয়েকদিন ধরে শুনছিলাম তালিবানরা আফগানিস্তানের একের পর এক প্রদেশ দখল করছে। রবিবার টিভিতে দেখলাম কাবুল দখল করে নিয়েছে তালিবানরা, দেশের প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। যার ফলে সাধারণ বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে।


 সবথেকে বেশি বিপদে পড়েছেন আফগানিস্তানের মহিলারা। তিনি বলেন তাঁর পরিবারের সকলে কেমন রয়েছেন কি অবস্থায় রয়েছেন তা জানার জন্য বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু পরিবারের কাছ থেকে কোন সাড়া শব্দ পাচ্ছি না বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন ।তিনি আরো বলেন যে  এই পরিস্থিতিতে বহু দূরে থেকেও মনকে ঠিক রাখতে পারছি না। পরিবারের সাথে যোগাযোগ করতে না পারায় তিনি একেবারে চরম উৎকণ্ঠায় রয়েছেন বলে জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.