ভ্যাকসিন নেওয়ার জন্য মানিকপাড়া হাসপাতালে রাত থেকে মানুষের ভিড়
দি নিউজ লায়নঃ ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া হাসপাতালে করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে মানুষের ভিড় বাড়তে থাকে। প্রায় আড়াইশো তিনশো জনের লাইন হয়ে যায়। তাই মানিকপাড়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতা রাজেশ আগরওয়াল, স্থানীয় তৃণমূলের যুবনেতা হেমন্ত মাহাতো কে সঙ্গে নিয়ে ওই হাসপাতালে র ডাক্তার বাবুর সঙ্গে কথা বলে ও কিছু সমস্যার সমাধান করেছে। কিন্তু ডাক্তার বাবু বলেছে দেড়শ জনের বেশি ভ্যাকসিন হবে না। তাই মানুষ অসহায় অবস্থায় সারারাত পড়ে আছে যত রাত বাড়ছে ততো লোক বাড়ছে।
শনিবার মাত্র দেড়শো জন মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে বলে মানিকপাড়া হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয়। কিন্তু শুক্রবার সন্ধ্যা থেকে প্রায় ৫০০ জনের বেশী মানুষ করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য রাত জেগে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে । যদি ১৫০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়, বাকিরা রাত জেগে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে ও ভ্যাকসিন না পাওয়ায় একেবারে হতাশ হয়ে পড়েছেন ।
তাদের অনেকেই বলেন খাওয়া-দাওয়া বন্ধ করে ভ্যাকসিন নেওয়ার জন্য এখানেই আমরা বসে থাকবো। যার ফলে সমস্যায় পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ভ্যাকসিন এর চাহিদা প্রচুর, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সরাসরি জানিয়ে দেয় আমাদের কিছু করার নেই ।আমাদের কাছে যা আছে সেই ভ্যাকসিন আমরা দেবো। যার ফলে ভ্যাকসিন নিয়ে সমস্যা দেখা দিয়েছে ঝাড়গ্রামের মানিকপাড়া হাসপাতালে।

Post a Comment