মিমের ফিটনেসের আসল রহস্য
দি নিউজ লায়নঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের দীর্ঘ ৬ মাসের পরিশ্রম সার্থক হয়েছে। ফিটনেসের সচেতন মিম গড়েছেন মেদহীন ফিগার। অন্তর্জালে দুটি আবেদনময় ছবি প্রকাশ করে সেই খবর ভক্তদের জানিয়েছেন মিম। নায়িকা লিখেছেন, ‘তুমি যেটা চাও, সেটা সবসময় পাবে না। কিন্তু যেটার জন্য তুমি পরিশ্রম করবে, সেটা পাবে।
শরীরের এই গঠন পাওয়ার জন্য আমি ৬ মাস কঠোর পরিশ্রম করেছি।’ আকর্ষণীয় এই ফিগারের জন্য জিম সেন্টার এবং ট্রেইনারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন চিত্রনায়িকা।লিন বডির (মেদহীন) জন্য সকালবেলা ৫০-৬০ মিনিট কার্ডিও করি... ওয়েট ট্রেলিং করি এভাবে প্রায় ২ ঘণ্টার মত লাগে।’ সবশেষ বিদ্যা সিনহা মিম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ ও ‘দামাল’ শিরোনামের সিনেমা।

Post a Comment