আবারও বাবা হচ্ছেন বরিস জনসন - The News Lion

আবারও বাবা হচ্ছেন বরিস জনসন

 


দি নিউজ লায়ন;  আবারও বাবা হচ্ছেন বরিস জনসন। তাঁর স্ত্রী ক্যারি জনসন ইনস্টাগ্রামে এ সুখবর দিয়েছেন।  এই ক্রিসমাসেই মা হতে যাচ্ছেন জানিয়ে ৩৩ বছর বয়সী ক্যারি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আবার গর্ভধারণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে করছি।’  ওই পোস্টে চলতি বছরের শুরুতে গর্ভপাতের কারণে তাঁর ‘মন ভেঙে’ গিয়েছিল বলেও অকপটে জানিয়েছেন ক্যারি। 


 ইনস্টাগ্রামে ক্যারি জনসন লেখেন, ‘এ বছরের শুরুতে আমার গর্ভপাত হয়েছিল, যা আমার মন ভেঙে দিয়েছিল। আমি আবার গর্ভধারণ করতে পেরে নিজেকে অবিশ্বাস্যভাবে সৌভাগ্যবতী মনে করছি, তবে স্নায়ুচাপও অনুভব করেছি।’  


বরিস-ক্যারি দম্পতির প্রথম সন্তান উইলফ্রেডের জন্ম হয় ২০২০ সালের এপ্রিলে। ওই বছরের মে মাসে ওয়েস্টমিনস্টার ক্যাথেড্রালে ঘরোয়া আয়োজনে নিজেদের বিয়েটা সেরে ফেলেন বরিস-ক্যারি।   যুক্তরাজ্যের ইতিহাসে ২০০ বছরের মধ্যে বরিস জনসনই প্রথম প্রধানমন্ত্রী যিনি দায়িত্বরত অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেন।  এটা অবশ্য ৫৭ বছর বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রীর তৃতীয় বিয়ে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.