দমদম রোড দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ
দি নিউউজ লায়নঃ দমদমের হনুমান মন্দির সংলগ্ন বাগজোলা খালের ওপর সংযোগকারী সেতুর অবস্থা খারাপ হওয়ায় অনির্দিষ্টকালের জন্য দমদম রোড দিয়ে বাস-লরির মত ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেল।আজ মধ্যরাত থেকে এই নিয়ম চালু হচ্ছে।দক্ষিণ দমদম পুরসভার প্রশাসনিক বোর্ডের পক্ষ থেকে জানা গেছে, যুদ্ধকালীন তৎপরতায় সেতু সারিয়ে তোলা হবে।পুজোর আগেই কাজ শেষ হবে বলে জানা গেছে।সেতু সারানোর পাশাপাশি দমদম রোডেরও সংস্কার হবে বলে জানিয়েছেন দক্ষিণ দমদম পুরসভার প্রশাসনিক বোর্ড।
Post a Comment