শরীরী সৌন্দর্যে বলি নায়িকাদেরও টেক্কা দিতে প্রস্তুত অভিমন্যুর প্রেমিকা - The News Lion

শরীরী সৌন্দর্যে বলি নায়িকাদেরও টেক্কা দিতে প্রস্তুত অভিমন্যুর প্রেমিকা

 


দি নিউজ লায়নঃ  শ্রাবন্তী চ্যাটার্জি আবার নতুন করে এলেন আলোচনায়। গত মাসে ছেলে ঝিনুক ও তার প্রেমিকা দামিনীকে নিয়ে কাশ্মির বেড়াতে গিয়েছিলেন শ্রাবন্তী। এবার গেলেন মালদ্বীপে, সঙ্গে তার ছেলে ও তার প্রেমিকা।   অভিমন্যু-দামিনী ঘুরতে দারুণ ভালোবাসেন। কখনও রাজস্থান তো কখনও কাশ্মীর- ঘুরতে যান তারা। এবার তাদের সফরসঙ্গী শ্রাবন্তী। মডেল দামিনী ঘোষের সঙ্গে অভিমন্যুর সম্পর্ক নিয়ে অবশ্য কোন রাখঢাক নেই।






প্রায় সাড়ে তিন বছর ধরে তারা প্রেম করছেন। ছেলের প্রেমিকার সঙ্গে দারুণ ভাব শ্রাবন্তীরও। শুরু থেকেই ছেলের সম্পর্কের ব্যাপারে আপত্তি নেই শ্রাবন্তীর।সূত্রের খবর, ঝিনুক ও দামিনীর ইনস্টাগ্রাম স্টোরিতে উঠে এসেছে মালদ্বীপের দৃশ্য। বিমানের জানালা দিয়ে মালদ্বীপের সৌন্দর্য ফ্রেমবন্দি করেছেন তারা। রিসোর্টের ভেতরের কিছু সৌন্দর্যও উঠে এসেছে ইনস্ট্রাগ্রাম স্টোরিতে। পূর্ণিমার রাতে নৈসর্গিক সৌন্দর্য ক্যামেরাবন্দি করেছেন দামিনী।  এর আগে স্বামী রোশনের সঙ্গে শ্রাবন্তী-অভিমন্যু যখন মালদ্বীপ ঘুরতে যান তখনও সঙ্গে ছিলেন দামিনী। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.