চোরাই বাইক সহ গ্রেফতার চোরাকারবারি
দি নিউজ লায়নঃ চোরাই বাইক সহ গ্রেফতার এক চোরাকারবারি। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে মালদহের চাঁচল থানার থাঘাটি এলাকার বালিয়াডাঙ্গা গ্রামে।পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম হলো, আসান আলী হরোপে ঢাকনা (৫৬) বাড়ি চাঁচল থানার থাঘাটি গ্রামে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, এদিন চাঁচল থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে চাঁচল থানার অলি হোন্ডা গ্রাম পঞ্চায়েতের বালিয়া ডাঙ্গা এলাকায় হানা দিয়ে ধৃতকে গ্রেপ্তার করে।ধৃত ব্যক্তির কাছ থেকে তিনটি মোটরবাইক উদ্ধার করে চাঁচল থানার পুলিশ। ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।
Post a Comment