ডোমেস্টিক গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হয়ে আহত ২ ঠিকা শ্রমিক
দি নিউজ লায়ঃ শনিবার দশটা চল্লিশ নাগাদ বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত ঠাকুরপুকুর-মহেশতলা ব্লকের আশুতি-২, সোনামুখি গাজিপাড়ায় রান্না করতে গিয়ে ডোমেস্টিক গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হয়ে ২ ঠিকা শ্রমিক আহত হয়।
জানা গিয়েছে পঞ্চায়েত এলাকায় কল তৈরি করবার জন্য বেশ কয়েকজন ঠিকা শ্রমিকদের স্থানীয় ইয়াসুব আলী গাজীর বাড়িতে গতকাল থেকে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হয়েছিল। এদিন শ্রমিকদের একটি ঘরে রান্না করবার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ায় ২ জন আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে এস এস কে এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরবর্তী সময়ে ভরত কোলে নামে ৩৬ বছর বয়সী ওই ব্যক্তি যিনি ফলতার বাসিন্দা, তিনি হাসপাতালেই মারা যান। অপর আরেক আহত ব্যক্তি ৪৫ বছর বয়সী শেখ গিয়াস উদ্দিনকে বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে আশুতি কালিতলা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে.

Post a Comment