৫০ কোটি টাকার হেরোইন সহ গ্রেফতার ২ মাদক কারবারি - The News Lion

৫০ কোটি টাকার হেরোইন সহ গ্রেফতার ২ মাদক কারবারি

 


দি নিউজ লায়নঃ  গোপনসূত্রে খবর পেয়ে প্রায় ৫০ কোটি টাকার হেরোইন সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করলো রাজ্য পুলিশ এসটিএফ। রবিবার গভীর রাতে গাজোল থানা এলাকা থেকে ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করে রাজ্য স্পেশাল টাস্কফোর্সের কর্তারা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১০ কেজি ৬৮ গ্রাম হেরোইন। যার বর্তমান বাজারমূল্য প্রায় 50 কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।  এত বিপুল পরিমান  মাদকদ্রব্য ওই মাদক কারবারিরা কোথা থেকে সংগ্রহ করেছিল, তা নিয়ে জোর তদন্ত শুরু করেছে রাজ্য এসটিএফের কর্তারা।


 এদিন মালদা পুলিশের সহযোগিতা নিয়ে  অভিযান চালায় কর্তারা। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে মাদকের বিনিময়ে অস্ত্র এবং অস্ত্রের বিনিময়ে মাদক চক্র মালদায় সক্রিয় হয়ে উঠেছে। যা সীমান্তের ওপারে দুষ্কৃতীরা জড়িত রয়েছে বলে মনে করছে রাজ্য গোয়েন্দা দপ্তরের কর্তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃত দুই মাদক কারবারির নাম ললিত সাহানি এবং সুমিত আলী পাত্র। প্রথম জনের বাড়ি বিহারের সমস্তিপুর এলাকায়। অপরজনের বাড়ি মুর্শিদাবাদের মীরজাপুরে। পুলিশ এবং গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, রবিবার স্বাধীনতা দিবসের দিনের রাতে গাজোল থানার আদিনা এলাকার জাতীয় সড়কের কাছে দুই মাদক কারবারি ধরতে ১০ জনের একটি রাজ্য এসটিএফের দল ওই এলাকায় সাদা পোশাকে জড়ো হয়।


  এরপরই ওই দুই মাদক কারবারি বেশ কয়েকটি প্লাস্টিকের প্যাকেট বন্দি হেরোইন গুলো  আদিনা থেকে বাইরে নিয়ে যাবার পরিকল্পনা করে। সেই পরিস্থিতির কথা জানতে পেরে হাতেনাতে ওই দুই মাদক কারবারিকে ধরে ফেলে রাজ্য এসটিএফের কর্তারা। এত বিপুল পরিমাণ উন্নত মানের হেরোইন কোথা থেকে পেল তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তদন্তকারী কর্তারা। পুলিশ ও গোয়েন্দাদের একটি সূত্র থেকে জানা গিয়েছে,  উদ্ধার হওয়া ১০ কিলো ৬৮ গ্রাম হেরোইন ব্যাগে করে চোরাপথে কলকাতায় নিয়ে যাবার পরিকল্পনা করেছিল ধৃত ওই দুই মাদক কারবারি।  


বিহার থেকেই মূলত এই মাদক দ্রব্য নিয়ে আসে  দুষ্কৃতীরা। সেগুলি বাইরে পাচার করার জন্য এখানে জড়ো হয়েছিল । বিহার থেকে মালদার আদিনা হয়ে হাত বদল করে ওই হেরোইন গুলি কলকাতায় পাচার করার পরিকল্পনা ছিল ধৃতদের। কিন্তু তার আগেই গোপনে অভিযান চালিয়ে হাতেনাতে ধরে ফেলে রাজ্যে এসটিএফের  কর্তারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.