পুষ্টি ও স্বাদে ভরপুর এ এক ভিন্ন গাজরের পায়েস
দি নিউজ লায়নঃ
উপকরণ-
১. পোলাও এর চাল দের কাপ
২. দুধ দুই লিটার
৩. কনডেন্স মিল্ক ৩ টেবিল চামচ
৪. চিনি স্বাদমতো
৫. গাজর কোড়ানো মাঝারি আকৃতির ৩টি
৬. তেজপাতা ২ টি
৭. সাদা এলাচ ৩ টি
৮. দারুচিনি ছোট ৩ টুকরো
৯. পেস্তা ও কাঠ বাদাম কুচি
প্রণালী-
প্রথমেই দুধ ঘন করে জ্বাল দিয়ে নিতে হবে। তারপর সেই দুধের মধ্যে একে একে তেজপাতা, এলাচ ও দারুচিনি দিয়ে দিন। এরপর ভালো করে মিশিয়ে নিন। দুধ যখন ফুটে উঠবে এর মধ্যে চাল দিয়ে ঘন ঘন নাড়তে হবে মাঝারি আঁচে। চাল যখন ফুটতে শুরু করবে তখন কোড়ানো গাজর দিয়ে দিন। এ সময় কিন্তু ঘন ঘন নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। চাল পুরোপুরি ফুটে ঘন হয়ে এলে কনডেন্স মিল্ক ও চিনি মিশিয়ে দিন। এরপর চিনি ভালোভাবে মেশানো হয়ে গেলে বাদাম কুচি দিয়ে অল্প আঁচে দু থেকে তিন মিনিট নেড়ে নামিয়ে নিন। তারপর একটি বলে রেখে উপরে বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ভিন্ন স্বাদের গাজরের পায়েস।
Post a Comment