ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় বক্সার লাভলিনাকে - The News Lion

ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় বক্সার লাভলিনাকে

 


দি নিউজ লায়নঃ  সিন্ধুর হারের পর স্বর্ণপদকের জন্য লাভলিনার দিকেই তাকিয়ে ছিল গোটা দেশ। তবে নিজের সেরাটা দিয়েও পারলেন না এই ভারতীয় বক্সার, টোকিও অলিম্পিক্সের সেমিফাইনালেই থেমে গেলেন লভলিনা বড়গোহাঁই। তুরস্কের বুসেনাজ সুরমেনেলির বিরুদ্ধে ০-৫ ব্যবধানে হেরে গেলেন তিনি।  


সেমিফাইনালে জিততে না পারলেও টোকিও অলিম্পিক থেকে ব্রোঞ্জ পদক জিতে ফিরছেন লাভলিনা বড়গোহাঁই। মেরি কম, বিজেন্দ্র সিংয়ের পর তৃতীয় ভারতীয় বক্সার হিসেবে এই নজির গড়লেন তিনি। লাভলিনার বুধবারের হারে হতাশ না হয়ে বরং এই কীর্তিকেই বড় করে দেখছে দেশ। অসমের বক্সারের লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন দেশের ক্রীড়াপ্রেমী মানুষ। সবমিলিয়ে এখনও পর্যন্ত টোকিও অলিম্পিক থেকে তিনটি পদক অর্জন করতে সক্ষম হল ভারত। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.