দেবীতলার মন্দিরের মাছ ভর্তি পুকুরে বিষ
দি নিউজ লায়নঃ চাকদহ ব্লকের চাঁদুরিয়া পঞ্চায়েতের অন্তর্গত গঙ্গার পাড়ে পোড়াডাঙ্গা এলাকার বিখ্যাত দেবিতলা মন্দির প্রতিষ্ঠা করেন আদিত্য নারায়ন আচার্য । তিনি কিছুদিন আগে গত হওয়ার পর থেকে, মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে এলাকাবাসীদের উপরেই। ফুলবাগান এবং অতি মনোরম পরিবেশ যুক্ত একটি পুকুরের রক্ষণাবেক্ষণ করেন তারা নিজেরাই ।
বিভিন্ন নামিদামি প্রজাতির মাছ এবং কচ্ছপ থাকে ঐ জলাশয়ে। বিকালে শিশু মহিলা অনেকেই মনরঞ্জনের জন্য আসেন এই মন্দিরে। মুড়ি বিস্কুট খাদ্য খাবার দিলে মাছ ভেসে ওঠে, যা শিশুদের অত্যন্ত প্রিয় খেলা!
তবে, গতকাল ওই মন্দিরের দায়িত্বে থাকা উত্তম বিশ্বাস লক্ষ্য করেন, প্রচুর পরিমাণে মুড়ি ভেসে রয়েছে মাছ খাচ্ছে না, বরং কিছু মাছ মরে ভেসে রয়েছে। এরপর তিনি এবং ওই এলাকার দুএকজন জন মিলে পুকুরে নেমে দেখেন, কাদার মধ্যে বেশকিছু মাছ মরে ডুবেগেছে। এলাকার একমাত্র প্রাকৃতিক ভারসাম্যরক্ষাকারী এবং মনোরঞ্জনের এই পুকুরে বাকারা বিষ দিলো, তা যতক্ষণ না উদ্ধার হচ্ছে এলাকাবাসীর ক্ষোভ ততই বাড়ছে।

Post a Comment