বলিউড ভাইজানের দেখা পেয়ে আনন্দে আত্মহারা চানু - The News Lion

বলিউড ভাইজানের দেখা পেয়ে আনন্দে আত্মহারা চানু

 


দি নিউজ লায়নঃ  সাইখম মীরাবাই চানুর অলিম্পিকে পদকজয়ের পর আরও একটি স্বপ্ন ছোঁয়া বাকি ছিল। সেই স্বপ্ন পূরণ হয়েছে বলিউড ভাইজানের সঙ্গে দেখা করে। মুম্বাইয়ে গিয়ে সালমান খানের সঙ্গে দেখা করেছেন তিনি। শুধু তা-ই নয়, কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গেও দেখা করেছেন চানু।  টোকিও অলিম্পিকে ভারোত্তোলনে পদক জিতে কিছুদিন আগে দেশে ফিরেছেন মীরাবাই চানু। নারীদের ৪৯ কেজি বিভাগে অলিম্পিক ভারোত্তোলনে দেশের প্রথম রুপাজয়ী তিনি।


  বলিউড ভাইজানের দেখা পেয়ে আনন্দে আত্মহারা চানু। তাঁর সঙ্গে ছবি তুলেছেন। সেই ছবি শেয়ার করেছেন স্বয়ং সালমান খান। টুইট করেছেন চানুও।   চানু লিখেছেন, ‘অনেক ধন্যবাদ সালমান খান স্যার। আমি আপনার বড় ভক্ত। আপনার সঙ্গে দেখা করে মনে হচ্ছে স্বপ্ন সত্য হলো।’  মীরাবাই চানুর সাফল্য কামনা করে টুইট করেছেন সালমান খান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.