কল্যাণী ছাত্র বর্তমানে আফগানিস্তানের এক শিক্ষা কেন্দ্রের প্রধান, তাকে ঘিরে উৎকণ্ঠা বিশ্ববিদ্যালয় চত্বর
দি নিউজ লায়ন; সফিউল্লাহ মালিকজাদা আফগানিস্তানের কাপিসা প্রদেশের কৃষি বিভাগের হজরত মোলাভির নতুন প্রধান হয়েছেন। প্রসঙ্গত, তিনি মোহনপুরের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফ্রুট সায়েন্সের স্নাতকোত্তর বিভাগের ছাত্র ছিলেন। ২০১৮ থেকে ২০২০ অবধি তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলেই থাকতেন।
বর্তমানে আফগানিস্তান তালিবানদের দখলে চলে যাওয়ায় সফিউল্লাহ মালিকজাদা সেখানেই কর্মরত আছেন তালিবানদের অধীনস্থ হয়ে।
বিষয়টি নিয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা বিজেপি নেতা মানবেন্দ্র রায় বলেন, এই মুহূর্তে সেখানকার যা পরিস্থিতি তা ভাবার বিষয়! কী পরিস্থিতিতে পড়ে সফিউল্লাহ তালিবানদের অধীনস্থ রয়েছে তা না জেনে মন্তব্য করা ঠিক নয় বলেই তাঁর মত। মানবেন্দ্রবাবু আরও বলেন, সফিউল্লাহকে বাধ্য করা হয়েছে, নাকি সেও তালিবানি শাসনের পক্ষে। সেটা খতিয়ে দেখা উচিত বলেই তাঁর মত।

Post a Comment